বান্দরবানে আই জেন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন শেষ হতে না হতেই জবাবের জন্য হাত তুলেছে সবাই। বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গ্রামীণ ফোন-প্রথম আলো আই জেন উৎসব জমে উঠেছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে l প্রথম আলো
প্রশ্ন শেষ হতে না হতেই জবাবের জন্য হাত তুলেছে সবাই। বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গ্রামীণ ফোন-প্রথম আলো আই জেন উৎসব জমে উঠেছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে l প্রথম আলো

ইন্টারনেটবিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বান্দরবানে গ্রামীণ ফোন-প্রথম আলো আই জেন উৎসব গত শনিবার থেকে শুরু হয়েছে। জেলা শহর ও শহরতলীর ২০টি ক্যাটাগরি সরকারি-বেসরকারি উচ্চবিদ্যালয়ে আগামী ১২ মে পর্যন্ত এই উৎসব চলবে।
শনিবার জেলা শহরের বালাঘাটা বিলকিছ্ বেগম উচ্চবিদ্যালয়ে এই উৎসব শুরু হয়। উৎসব উদ্বোধন করে প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘দেশের সেরা দৈনিক পত্রিকা প্রথম আলো শিক্ষার্থীদের মধ্যে কয়েক বছর ধরে ইন্টারনেট সচেতনতামূলক কাজ করে দেশের আগামী দিনের নেতৃত্বদানকারী নাগরিকদের যোগ্য করে তুলছে। এ রকম মহৎ কাজ অব্যাহত রাখা দরকার।’ এই বিদ্যালয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয় মেনরোয়া ম্রো, দ্বিতীয় সঞ্জয় দাশ ও তৃতীয় নুখ্যাই মারমা। একইদিন ডনবসকো উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত উৎসবে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রূপন চক্রবর্তী বলেন, ‘ডনবসকো উচ্চবিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীকে পাওয়া যায়। এটিকে বৈচিত্রময় শিক্ষাও বলা যেতে পারে।’ এই বিদ্যালয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয় তারেকুর রহমান, দ্বিতীয় জর্জ ত্রিপুরা ও তৃতীয় রেলং খুমী।
অন্যদিকে বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিক গীতাশ্রী বিশ্বাস বলেন, ‘ইন্টারনেট ছাড়া এখন পৃথিবী চলে না। সুতরাং পৃথিবীর সঙ্গে চলতে হলে ইন্টারনেট সম্পর্কে জানতে হবে।’ এই বিদ্যালয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয় ফারজানা নাসরিন চৌধুরী, দ্বিতীয় সানজিদা আক্তার ও তৃতীয় জয়শ্রী চৌধুরী।
উৎসব পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভার বান্দরবানের সদস্যরা। তারা প্রজেক্টরের মাধ্যমে ইন্টানেট ব্যবহারের কলাকৌশল সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন।