বান্দরবানে উইন্টার ফেস্টিভ্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ জানুয়ারি বান্দরবানে পোর্ট্রেটের আয়োজনে হয়ে গেল আফসানা প্রোপাইটি উইন্টার ফেস্টিভ্যাল-২০১২। মেঘলায় হলিডে ইনে শীতের সন্ধ্যায় পিঠা উৎসবের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। গান, নাচ ও জমকালো ফ্যাশন শো মধ্যরাত পর্যন্ত মাতিয়ে রাখে উপস্থিত দর্শকদের।এই শীত উৎসবের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আফসানা প্রোপাইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম। বক্তব্য দেন চৌধুরী গ্রুপের প্রধান মহাব্যবস্থাপক লায়ন আরমান, মহিউদ্দিন আহমেদ ও পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী। উৎসবে মডেল তারকা নাবিলা ও ইমরানকে পোর্ট্রেট এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ওয়েলমার্টের সৌজন্যে উৎসবে আগত অতিথিদের আপ্যায়ন করা হয় শীতের পিঠা খাইয়ে। সবশেষে লিটন সেন, মাজেদ চৌধুরী, নেহা ও প্রিয়াংকার সুরেলা সংগীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। ফ্যাশন শোর কোরিওগ্রাফার ছিলেন সালেহ জন। উৎসবের সমন্বয় করেন তানভীর আহমেদ অপূর্ব।