বান্দরবানে ছাত্র ইউনিয়নের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র ইউনিয়ন বিজ্ঞানভিত্তিক সর্বজনীন শিক্ষানীতি ও আদিবাসী শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়েছে। ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে সংগঠনের নেতারা এ দাবি জানান। বান্দরবানের উজানিপাড়ার নবোদয় সংঘ মিলনায়তনে মংমংসো রাখাইনের পরিচালনায় সেমিনারে সভাপতিত্ব করে সুজন দাশ। স্বাগত বক্তব্য দেন কনক দে। অন্যদের মধ্যে পাহাড়ি ছাত্রপরিষদের মংয়েসিং মারমা, ইমরান হোসেন, মুজিবুর রহমান, রাজিব চক্রবর্তী, প্রবীর দাশ, জলিমং মারমা ও শিক্ষক দিলীপ কুমার নাথ বক্তব্য দেন।