বান্দরবানে পৌরসভার উদ্যোগে বিনা মূল্যের চক্ষু চিকিৎ সা শিবির
বান্দরবানের দুর্গম এলাকার রোগীদের চিকিৎ সাসেবা দেওয়ার জন্য গত রোববার দিনব্যাপী চক্ষু চিকিৎ সা শিবিরের আয়োজন করা হয়েছে। পৌরসভার সহযোগিতায় বাইতুশ শরফের উদ্যোগে আয়োজিত শিবিরে ৩২০ জন রোগীকে চিকিৎ সা দেওয়া হয়। এ ছাড়া ১০ জন রোগীকে শল্য চিকিৎ সা দেওয়ার জন্য কক্সবাজার বাইতুশ শরফ হাসপাতালে নেওয়া হয়। দরিদ্র রোগীদের জন্য এবার থেকে প্রতি দুই মাস পরপর এ ধরনের চক্ষু শিবিরের আয়োজন করা হবে বলে জানান পৌরসভা কর্তৃপক্ষ।বান্দরবান পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে চক্ষু শিবির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর উশৈচিং। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা চেয়ারম্যান জাবেদ রেজা। আরও উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস।কর্মসূচি উদ্বোধনের সময় সাংসদ বীর বাহাদুর বলেন, ‘রোগাক্রান্তদের চিকিৎ সাসেবা দিয়ে নিরাময় করা বা দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু চোখ থাকা সত্ত্বেও যারা অন্ধ অর্থাৎ অশিক্ষিত, তাদের আলোকিত করা অত্যন্ত কঠিন। সেই কঠিন কাজটি সরকার বান্দরবানে করছে।’পৌরসভার মেয়র জাবেদ রেজা বলেন, এবার থেকে দরিদ্র রোগীদের সেবা দেওয়ার জন্য দুই মাস পরপর একবার চক্ষু চিকিৎ সা শিবিরের আয়োজন করা হবে। অতি দরিদ্রদের জন্য বিনা মূল্যে শল্য চিকিৎ সার বিষয়টিও আলোচনা হয়েছে। বিনা মূল্যে চিকিৎ সাসেবা নেওয়ার জন্য বান্দরবান সদর উপজেলা ছাড়াও থানচি, রুমা ও রোয়াংছড়ি থেকে দরিদ্র রোগীরা চিকিৎ সা নিতে আসে।