বান্দরবানে ম্যালেরিয়ায় মৃতের সংখ্যা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে সাম্প্রতিক বছরগুলোতে ম্যালেরিয়ার প্রকোপ কমলেও গত বছর এ রোগে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছে। নানা প্রতিরোধমূলক কর্মসূচি হাতে নেওয়ায় ২০০৯ সালে ম্যালেরিয়ায় মাত্র চারজনের মৃত্যু হয়েছিল। নতুন করে ম্যালেরিয়া সংক্রমণের ঘটনা ঘটায় তর‌্যাপর হয়ে উঠেছে সরকারি-বেসরকারি সংস্থাগুলো।বান্দরবান জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ম্যালেরিয়ার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারি-বেসরকারি সংস্থাগুলো সমন্বিত কর্মসূচি হাতে নিয়েছে। সংশ্লিষ্ট চিকির‌্যাসকেরা জানান, দেশের ১৩টি ম্যালেরিয়া-প্রবণ জেলার মধ্যে বান্দরবান অত্যধিক ঝুঁকিপূর্ণ (হাইরিস্ক) হিসেবে চিহ্নিত। জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় কীটনাশকযুক্ত মশারি বিতরণ, দ্রুত রোগ নির্ণয় পদ্ধতি ব্যবহার, মাঠপর্যায়ে পরীক্ষাগার স্থাপনসহ নানা কর্মসূচি নেওয়ায় ২০০৯ সালে জেলায় মাত্র চারজন ম্যালেরিয়া রোগীর মৃত্যু হয়েছিল।জানা গেছে, ২০০৭ সালের আগে জেলায় ম্যালেরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ছিল। কীটনাশকযুক্ত মশারি বিতরণের পর এ রোগের প্রকোপ অনেকখানি কমে আসে।সিভিল সার্জন মংতেঝ রাখাইন জানান, ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত চার লাখ ৫৩ হাজার ৪১২টি মশারি বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। জেলার সাতটি উপজেলার দুর্গম এলাকায় ২৫টি ম্যালেরিয়া পরীক্ষাকেন্দ্র সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে। মাঠপর্যায়ে সরকারি-বেসরকারি ২৮১ জন মাঠকর্মী তার‌্যাক্ষণিকভাবে ম্যালেরিয়া শনাক্তকরণ কীট ব্যবহার করে জটিল নয় এমন রোগীদের চিকির‌্যাসাসেবা দিচ্ছেন।ঘাতক রোগ ম্যালেরিয়ার অর্জিত অগ্রগতি ধরে রাখতে স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের কর্মকর্তারা গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। সম্প্রতি সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্য কর্মকর্তারা এ আহ্বান জানান। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মানুষ সচেতন হলে প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে অবহিত হলে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসবে।স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, ম্যালেরিয়ায় অত্যধিক ঝুঁকিপূর্ণ (হাই রিস্ক) তিন পার্বত্য জেলায় মৃত্যুর হার কমানোর জন্য আগামী ২০১৫ সালের মধ্যে প্রতিটি পরিবারে কীটনাশকযুক্ত মশারি বিতরণ করা হবে। এ কর্মসূচির আওতায় ২০০৭ ও ২০০৮ সালে দুই লাখ ৬৩ হাজার ও গত বছরে এক লাখ ৮৯ হাজার মশারি বিতরণ করা হয়েছে।সিভিল সার্জন মংতেঝ ও ব্র্যাকের ম্যালেরিয়া কর্মসূচির সমন্বয়কারী শরীফুর রহমান বলেন, ২০০৭ সালে কীটনাশকযুক্ত মশারি বিতরণের আগে বান্দরবানে গড়ে ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হতো। বেশ কয়েক বছর পর আবারও ম্যালেরিয়ায় মৃত্যুর ঘটনা ঘটার পর কীটনাশকযুক্ত মশারি বিতরণসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।