জনপ্রিয় অসংখ্য গান তাঁর নামের পাশে লেখা যায়। সব বয়সী মানুষের কাছে তাঁর গান সমান জনপ্রিয়। সম্প্রতি দুটি বিভাগে তিনি পেয়েছেন সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। এবারের সময়ের তারকা— বাপ্পা মজুমদার ছেলেবেলায় যা হতে চেয়েছিলামপ্রথমে চিকি ৎসক, পরে প্রকৌশলী।প্রথম সুর দেওয়া গানতখন ভোরবেলা...।আমার গানের গুরুবাবা-মা।প্রথম দিন মঞ্চে গাওয়ার অনুভূতিআমার প্রথম মঞ্চ ছিল শহীদ মিনার। আমি একটা টেবিলের সামনে দাঁড়িয়ে গান করছিলাম। টেবিলের সামনের অংশ কাপড় দিয়ে ঢাকা ছিল। গাওয়ার সময় ভয়ে রীতিমতো পা কাঁপছিল। সামনে কাপড়ে ঢাকা টেবিল থাকায় কেউ সেটা টের পায়নি।প্রথম গিটারবন্ধু সুমনের দেওয়া ইকো (Eco) নামের একটি গিটার।এই মুহূর্তে যে গান মাথায় ঘুরছেবেশি কিছু আশা করা ভুল।যার জন্য গান করিনিজের ও মানুষের জন্য গান করি।যখন রেগে যাইঅস্থির হয়ে যাই। পায়চারি করতে থাকি।আজ তোমার মন খারাপ মেয়ে...স্ত্রীর মন ভালো করার জন্য যা করিমজা করি এবং কৌতুক বলি।যে পরিকে এখনো খুঁজে বেড়াইবলা যাবে না, বিয়ে করেছি তো।ভালো গায়ক হওয়ার জন্য যে তিনটি গুণ জরুরিভালো মানুষ হওয়া, ভালো গান করার ইচ্ছা ও চর্চা।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখিমানিব্যাগ, চশমা ও মোবাইল ফোন।অবসরের সঙ্গীকম্পিউটার, টেলিভিশন।আলাদিনের দৈত্যের কাছে তিনটি ইচ্ছাঢাকার ট্রাফিক সিস্টেম পরিবর্তন, সন্ত্রাস নির্মূল ও রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন করা।সাক্ষা ৎকার: রুবেল হাবিব