বাফার সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) পঞ্চম বার্ষিক সাধারণ সভা ১৪ জুন হোটেল আগ্রাবাদের ইছামতী হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাহবুব উল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন প্রথম সহসভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, দ্বিতীয় সহসভাপতি এ বি এম রফিকুজ্জামান, পরিচালক (প্রশাসন) অমিয় শংকর বর্মণ প্রমুখ। এতে আগামী ২২ আগস্ট সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন আরিফুল আহসান, খায়রুল আলম, সৈয়দ মো. বখতিয়ার, নাসির আহমেদ খান, জাহিদ হোসেন, এম. এ সোবহান, হেলাল উদ্দিন, বদরুল হক চৌধুরী, সৈয়দ গোলাম মাওলা, বিলাল-ই-বাকী প্রমুখ। বিজ্ঞপ্তি।