বাবলু সেন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ পর্বের ছাত্র বাবলু সেন চৌধুরী দেড় বছর ধরে কিডনি রোগে ভুগছেন। তাঁর দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে। ভারতের খ্রিষ্টান মেডিকেল কলেজের (ভেলোর, তামিলনাড়ু) চিকিৎসক মাধবনান এস তাঁকে দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। পরিবারে তাঁর মা ছাড়া আর কারও সঙ্গে রক্তের গ্রুপের মিল নেই। কিন্তু তিনি অসুস্থতার কারণে ছেলেকে কিডনি দিতে পারছেন না। এ অবস্থায় বাবলুর পরিবারের পক্ষ থেকে স্বেচ্ছায় কিডনিদাতাদের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ছাড়া আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা: রূপালী ব্যাংক লিমিটেড (রূপালী সদন শাখা, লালদিঘির পূর্বপাড়) সঞ্চয়ী হিসাব নম্বর-১০০১৮১৬৮৫। এ ছাড়া ফোনেও (০১৮২৪ ৮৯২৩৬৩) যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।