বাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবীর মাঝে, সব কথা কাজে, ‘বাবা’ শব্দই সেরা
বাবা মানে পাই, অতি মমতায়, নিরাপত্তায় ঘেরা।
রোদ-জলে ভিজে, না খেয়ে নিজে, আমাকে যে দেয় সব
বাবার হাত ধরে, প্রতিটি স্তরে, পেয়েছি যে উৎসব।
আমার আবেগে, সারা রাত জেগে, পাশে থেকেছেন মার
বাবার আদরে, সোহাগ চাদরে, অসুখ মেনেছে হার।
প্রথম যেদিনে, বই-খাতা কিনে, বাবা দেন এই হাতে
কী যে সুখ পেয়ে, শুধু মুখ চেয়ে, ঘুমাইনি ওই রাতে।
ন্যায়ের নীতিটা, মানব প্রীতিটা, বাবার শেখানো তাই
সততার সঙ্গে, সাহসের হাতে, জীবন কাটাতে চাই।
যতই শকুনি, দিকনা বকুনি, তুলুক হিংস্র থাবা
করি না তো ভয়, সাথে যদি রয়, আমার সাহস ‘বাবা’।