বাবা অবসরে বই পড়েন, পুতুল গান লেখেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী পুতুল। তাঁর বাবা শামসুল হক। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আজ জানা যাক দুই প্রজন্মের এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা। ১. অবসরে...পুতুল: বাসায় থাকাটাকে অবসর ধরে নিই। এই অবসরেও আমি গান নিয়ে ব্যস্ত থাকি। যেহেতু নিজে গান লিখি ও সুর করি, তাই বাসায় সারাক্ষণ লেখালেখি ও নতুন নতুন সুর নিয়ে ভাবতে থাকি।বাবা: বই পড়ি। পত্রিকা পড়ি ও টিভিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখি। ২. খেতে পছন্দ করি...পুতুল: মায়ের হাতের খিচুড়ি। বাইরের খাবারের মধ্যে থাই খাবার পছন্দ।বাবা: বাসায় তৈরি সব ধরনের খাবারই ভালো লাগে। তবে ভাত, সবজি ও ডাল বেশি ভালো লাগে।৩. চা কিংবা কফি কোনটি প্রিয়?পুতুল: চা বা কফি খুব একটা পান করা হয় না। মাঝেমধ্যে কফি খাওয়া হয়।বাবা: সকাল-বিকেল দুই বেলায় চা পান করি। ৪. যা করতে ভালো লাগে...পুতুল: মঞ্চে গান গাইতে সবচেয়ে ভালো লাগে।বাবা: বিপদে কাউকে সাহায্য করতে পারলে খুব ভালো লাগে। এ ছাড়া সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারলেও ভালো লাগে। ৫. পছন্দের পোশাক...পুতুল: শাড়ি বেশি প্রিয়। অনুষ্ঠানের ধরন বুঝে একেক সময় একেক পোশাক পরতে হয়। বাবা: ফরমাল যেকোনো পোশাক। তবে অনুষ্ঠানভেদে পাঞ্জাবি-পাজামা পরতেও ভালো লাগে।৬. বিরক্ত লাগে...পুতুল: বাড়তি কথা ও সমালোচনা করা একেবারেই অপছন্দ।বাবা: বিরক্ত খুব বেশি একটা হই না। তবে কেউ যখন মিথ্যা কথা বলে, তখন খুব বিরক্ত হই। ৭. সংগ্রহ করতে ভালো লাগে...পুতুল: গানের সিডি সংগ্রহ করার পাশাপাশি প্রচুর জুতা সংগ্রহ করার অভ্যাস আছে। দেশের বাইরে যেখানেই যাই, সেখান থেকেই জুতা নিয়ে আসি। বলতে পারেন জুতার একটা বড় সংগ্রহশালা হয়ে গেছে।বাবা: গ্রামবাংলার লোকজ ঐতিহ্যের সব ধরনের জিনিসপত্র সংগ্রহ করি। ৮. রেগে গেলে...পুতুল: রেগে গেলে চুপ হয়ে যাই। তবে আমি যখন রেগে যাই, কাউকে বিষয়টি বুঝতে দিই না।বাবা: আমি খুবই ধৈর্যশীল মানুষ। খুব একটা রেগে যাওয়ার অভ্যাস নেই। ৯. প্রযুক্তির ওপর যতটা নির্ভরশীল...পুতুল: খুব বেশি না। প্রয়োজনের তাগিদে যা দরকার তা করতে হয়।বাবা: একদমই না।১০. বেড়াতে ভালো লাগে...পুতুল: গানের জন্য দেশে ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় গেছি। তবে আমার কাছে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে ভালো লাগে।বাবা: প্রকৃতি আমাকে সব সময় টানে। আর তাই বেড়ানোর ক্ষেত্রে কক্সবাজার, বিশেষ করে চট্টগ্রাম শহরটা খুব ভালো লাগে। আর ঢাকায় হাতিরঝিল।১১. প্রিয় সংগীতশিল্পী...পুতুল: বাংলা গানের ক্ষেত্রে আমার অনুপ্রেরণা ও আদর্শ মৌসুমী ভৌমিক। তাঁর সবকিছুই আমার ভালো লাগে।বাবা: দেশে ফিরোজা বেগম, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ এবং দেশের বাইরে হেমন্ত মুখোপাধ্যায়ের গান খুব পছন্দ। আর মেয়ের কণ্ঠেও রবীন্দ্র-নজরুলসংগীত শুনতে খুব ভালো লাগে। সাক্ষাৎকার: মনজুর কাদের