বাবা-ছেলে দুজনরই প্রিয় ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলের সঙ্গে সালাম মুর্শেদী৷ ছবি: কিবর হোসেন
ছেলের সঙ্গে সালাম মুর্শেদী৷ ছবি: কিবর হোসেন

আশির দশকে ঢাকা লিগের এক মৌসুমে সর্বোচ্চ ২৭টি গোল করার রেকর্ড গড়া দুর্দান্ত ফুটবলার সালাম মুর্শেদী৷ সেই রেকর্ড টিকে আছে এখনো৷ বর্তমানে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে৷ তাঁর ছেলে ইশমাম সালাম উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি অব টরন্টোতে পাড়ি জমাচ্ছেন শিগগির৷ আজ থাকছে দুই প্রজন্মের এই বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা—
১. সবচেয়ে পছন্দের খেলা...
সালাম মুর্শেদী: অবশ্যই ফুটবল৷
ছেলে: সব খেলাই কমবেশি ভালো লাগে৷ তবে সবচেয়ে ভালো লাগে ফুটবল৷
২. যে ফুটবলারের খেলা ভালো লাগে...
সালাম মুর্শেদী: দেশের খেলোয়াড়দের মধ্যে এনায়েতুর রহমানের খেলা ভালো লাগত৷ ম্যারাডোনা, রোনালদো আবার এখনকার মেসি বা রোনালদোর খেলাও ভালো লাগে৷
ছেলে: জিনেদিন জিদান৷ এ ছাড়া ইব্রাহিমোভিচের খেলা, ব্যক্তিত্ব—সবকিছুই ভালো লাগে৷
৩. বাংলাদেশের প্রিয় ক্রীড়াব্যক্তিত্ব...
সালাম মুর্শেদী: সাবেক ফুটবলার ও কোচ গোলাম সারওয়ার টিপু৷
ছেলে: ক্রিকেটার সাকিব আল হাসান৷
৪. অবসর যেভাবে কাটে...
সালাম মুর্শেদী: অবসর একদমই পাই না৷ যতটুকুই পাই, পরিবারের সঙ্গে সময় কাটাই৷
ছেলে: ব্যায়াম করে, গান শুনে৷
৫. কোন ধরনের খাবার প্রিয়?
সালাম মুর্শেদী: খেলোয়াড় হওয়ার কারণে বুঝে-শুনে খাবার খেয়েছি৷ এমনিতে ছোট মাছ ও সবজি খেতে পছন্দ করি৷
ছেলে: ডায়েট মানলেও সপ্তাহে এক দিন বার্গার, পিৎজা খাই৷
৬. ফুটবলে যে ক্লাব সমর্থন করেন...
সালাম মুর্শেদী: ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ৷
ছেলে: আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ৷
৭. যার গান ভালো লাগে...
সালাম মুর্শেদী: রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, কিশোর কুমার৷
ছেলে: ইমাজিন ড্রাগনসের গান ভালো লাগে৷
৮. এবারের বিশ্বকাপে যে দল সমর্থন করবেন...
সালাম মুর্শেদী: আমি সব সময়ই ব্রাজিলের সমর্থক, এবারও সমর্থন করব৷
ছেলে: ফ্রান্স৷ তবে ব্রাজিলের প্রতিও সমর্থন থাকবে৷
সাক্ষাৎকার: সামিউল আজিজ