বাবা-ছেলে দুজনেরই পছন্দ টি-শার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার সঙ্গে তাসকিন আহমেদ। ছবি: অধুনা
বাবার সঙ্গে তাসকিন আহমেদ। ছবি: অধুনা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। তাঁর বাবা আব্দুর রশিদ। পেশায় ব্যবসায়ী। আজকের অধুনায় থাকছে এই দুই প্রজন্মের পছন্দ—অপছন্দের কথা।
১. পছন্দের পোশাক...
তাসকিন: টি-শার্ট আর গ্যাভার্ডিন প্যান্ট।
বাবা: জিনস আর টি-শার্ট।
২. পছন্দের খেলা...
তাসকিন: ক্রিকেট তো অবশ্যই। এ ছাড়া বিলিয়ার্ড ভালোবাসি।
বাবা: আগে ছিল ফুটবল। আর ছেলের কারণে এখন ক্রিকেট ভালোবাসি।
৩. টেলিভিশনে যা বেশি দেখি...
তাসকিন: খেলা আর গানের চ্যানেল।
বাবা: খবর।
৪. ঈদের আগে কেনাকাটা করতে কেমন লাগে?
তাসকিন: আমি তো ঈদের কেনাকাটার জন্য সারা বছর অপেক্ষায় থাকি।
বাবা: ঈদের সময় সন্তানদের জন্য কেনাকাটা করতে ভালো লাগে।
৫. ইফতারে প্রিয় পদ কোনটি?
তাসকিন: বাবার হাতের মুড়ি মাখানো আর পুরান ঢাকার রয়েলের শরবত।
বাবা: সব খাবারই ভালো লাগে।
৬. রেগে গেলে কী করেন?
তাসকিন: ভেতরে ভেতরে রেগে গেলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি।
বাবা: দ্রুত সেখান থেকে সরে যাই।
৭. কোন ধরনের সিনেমা ভালো লাগে?
তাসকিন: যেকোনো থ্রিডি সিনেমা ভালো লাগে। কিছুদিন আগে ভাগ মিলখা ভাগ দেখেছি, বেশ ভালো লেগেছে।
বাবা: হলিউডের টাইটানিক আর বলিউডের বাস্তব।
৮. ঈদের দিনের প্রিয় খাবার…
তাসকিন: আম্মুর হাতের পোলাও-মাংস।
বাবা: খিচুড়ি আর কলিজা ভুনা।
অধুনা প্রতিবেদক