
১. কোন ধরনের খাবার প্রিয়?
জোবায়ের: ভুনা খিচুড়ি ও গরুর মাংস। মায়ের হাতের এই দুটো পদ খুব ভালো লাগে। আর খেলার সময় বাইরে খেতে হয়। তাই বাইরের খাবারের চেয়ে বাসার খাবারই বেশি প্রিয়।
বাবা: নদীর ছোট মাছ হলে আর কিছু লাগে না। এ ছাড়া ভর্তা, গরুর মাংস, ইলিশ মাছ খেতে ভালোবাসি।
২. কোন ধরনের পোশাক ভালো লাগে?
জোবায়ের: শার্ট, জিনস প্যান্ট। এর সঙ্গে পায়ে লোফারের চেয়ে স্যান্ডেল পরতে ভালো লাগে।
বাবা: পাঞ্জাবি ছাড়া জীবনে কিছু কোনো দিন পরিনি।
৩. প্রিয় রং...
জোবায়ের: নীল। এই রঙের যেকোনো কিছু আমাকে মানায়।
বাবা: সাদা।
৪. বাবার কোন দিকটা বদলালে আরেকটু ‘ভালো বাবা’ হতে পারে আর ছেলের কোন দিকটি বদলালে আরেকটু ‘ভালো ছেলে’ হতে পারে?
জোবায়ের: বাবা ধূমপান ছাড়লে। যদিও আমাদের সবার কথা শুনে আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছে। কিন্তু পুরোপুরি ছাড়তে হবে।
বাবা: খেলা না থাকলে দেরি করে ঘুম থেকে ওঠে জোবায়ের। আমি চাই সব সময় ও সকালে ঘুম থেকে উঠুক।
৫. পরস্পরের ভালো দিক?
জোবায়ের: বাবার সৎ মানুষ।
বাবা: ও সহজেই যেকোনো পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে। সবাইকে বোঝানোর ক্ষমতা আছে ওর মধ্যে।
৬. প্রিয় সিনেমা...
জোবায়ের: ভাগ মিলখা ভাগ, থ্রি ইডিয়টস।
বাবা: কাভি খুশি কাভি গাম।
৭. পছন্দের ক্রিকেটার...
জোবায়ের: মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বাবা: মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও শহীদ আফ্রিদি।
৮. কোথায় বারবার যেতে চান?
জোবায়ের: খেলার সুবাদে বিশ্বের অনেক দেশে গিয়েছি। তবে দুবাই বেশি ভালো লেগেছে। আবার যেতে চাই।
বাবা: আমার নিজের জেলা জামালপুরই বেশি ভালো লাগে। আমার তো ঢাকা গিয়েও মন টেকে না।
সাক্ষাৎকার: তৌহিদা শিরোপা