বাবা দিবসের কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা: খোকা, তোমার রিপোর্ট কার্ডটা নিয়ে এসো দেখি।খোকা: বাবা, আমার রিপোর্ট কার্ডটা আমার এক বন্ধু ধার নিয়েছে।বাবা: কেন? বন্ধুর রেজাল্ট কি খুব খারাপ হয়েছে? তোমার কার্ড দেখিয়ে বকার হাত থেকে বাঁচতে চায়?খোকা: না, ও ওর বাবা-মাকে ভয় দেখাতে চায়!খাবার টেবিলে বসে:ছেলে: বাবা, তেলাপোকা খেতে কেমন?বাবা: খাওয়ার সময় বাজে কথা বলতে হয় না। চুপচাপ খাওয়া শেষ করো। পরে শুনব।খাওয়া শেষ হওয়ার পর:বাবা: হুম, কী যেন বলছিলে?ছেলে: বলছিলাম, ডালে একটা তেলাপোকা পড়েছে। কিন্তু তুমি তো সবটুকু ডাল খেয়ে ফেলেছ!চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে বাবা ছেলেকে বলছিলেন, বাঘ কত ভয়ংকর প্রাণী, কী ভীষণ হিংস্র সে...!ছেলে: (কাঁদো কাঁদো হয়ে) বাবা, এই বাঘ যদি তোমাকে খেয়ে ফেলে...বাবা: (আদুরে স্বরে) কী হবে তাহলে?ছেলে: আমি বাসায় যাব কীভাবে! ভ্যা...ছেলে বাবার কাঁধে বসে চুল টানছে।বাবা: খোকা, চুল টানা বন্ধ করো।খোকা: চুল টানছি না তো বাবা, আমার চুইংগামটা ফেরত নেওয়ার চেষ্টা করছি!বাবা: খোকা, ক্লাস সেভেনে উঠে তোমার কেমন লাগছে?খোকা: খুবই খারাপ, বাবা।বাবা: বলো কী! কেন? ক্লাস সেভেনেই তো আমি আমার জীবনের সেরা তিনটা বছর কাটিয়েছি!শিক্ষক: তাহলে আপনি বলতে চাচ্ছেন, রোকনের খুব জ্বর হয়েছে এবং ও আজ স্কুলে আসতে পারবে না?এপাশ থেকে: হু!শিক্ষক: আপনি কে বলছেন?এপাশ থেকে: আমার আব্বু বলছি।ছেলে: বাবা, আমাকে আরেক গ্লাস পানি দাও।বাবা: তোমার এত পানি লাগে কেন? তোমাকে ইতিমধ্যে ১০ গ্লাস পানি দিয়েছি।ছেলে: কিন্তু বাবা, বিছানায় যে আগুন ধরিয়েছি, সেটা তো নিভছে না!বাবার অফিসের বস এমদাদ সাহেব বাসায় আসবেন বেড়াতে। ছোট্ট মেয়ে মুনিয়া তাই মাকে ঘরের কাজে সাহায্য করছিল। রান্না, টেবিল গোছানো...সব কাজেই সে মাকে সাহায্য করল। যথাসময়ে অতিথিরা এসে হাজির।বাবা: মুনিয়া মা আমার, তুমি খুব সুন্দর করে টেবিল সাজিয়েছ। কিন্তু তুমি বোধ হয় একটা কাজ করতে ভুলে গেছ। এমদাদ চাচুর প্লেটের পাশে চামচ আর ছুরি দাওনি কেন?মুনিয়া: আমি ভুলিনি, বাবা। ওনার তো ওগুলো লাগবে না।বাবা: কেন?মুনিয়া: তুমি না একটু আগে মাকে বলছিলে, ‘আমার বস লোকটা ঘোড়ার মতো খায়!’সংগ্রহ: মো. সাইফুল্লাহ