বাবা-মাকে খুঁজছে আবু সাঈদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু সাঈদ (৭)। বাবা সাইফুল, মা নুরজাহান, ভাই তুষার এবং বাড়ি ফেনী। বাবা বিস্কুট বিক্রি করেন। এটুকুন বলতে পারলেও আর কোনো ঠিকানা বলতে পারে না। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কক্সবাজার থেকে ‘রোড শো’র গাড়িবহর ফেনীর উদ্দেশে রওনা হলে ছেলেটি কাঁদতে কাঁদতে বাসে উঠে পড়ে। তার গায়ের রং শ্যামলা। পরনে লাল রঙের হাফ শার্ট। বর্তমানে ফেনীতে আনিছুর রহমানের (০১৭১১-৩৭৪৯৮২, ০১৮২৭-৯১১৯৬৮) কাছে আছে। ২ মার্চ দুপুরে ছেলেটিকে প্রথম আলোর ফেনী আঞ্চলিক কার্যালয়ে নিয়ে আসা হয়।