প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী ভাবনা। তাঁর বাবা নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। অধুনার আজকের দুই প্রজন্মে থাকছে এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
১. কী খেতে ভালোবাসেন?
ভাবনা: গরুর মাংস।
বাবা: ভাত, ঘন ডাল আর গরুর মাংস।
২. পছন্দের পোশাক...
ভাবনা: যে পোশাকে আমি আরাম পাই সেটাই পরতে ভালোবাসি।
বাবা: শার্ট-প্যান্ট।
৩. অবসর পেলে কী করেন?
ভাবনা: বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলি আর ফেসবুকিং করি।
বাবা: বই পড়ি অথবা কম্পিউটারে লেখালেখি করি
৪. রেগে গেলে কী করেন?
ভাবনা: অস্থিরতা কাজ করে, পরে নিজেকে থামাতে চেষ্টা করি।
বাবা: আমি রাগলেও দ্রুত রাগ নিয়ন্ত্রণে নিয়ে আসি। তবে রাগের সময় অস্থির হয়ে যাই।
৫. বারবার দেখা চলচ্চিত্র...
ভাবনা: রোমান হলিডে
বাবা: সোলে
৬. কোন রং ভালোবাসেন?
ভাবনা: বেগুনি
বাবা: কফি রং।
৭. কোন ঋতু বেশি পছন্দ করেন?
ভাবনা: শীত
বাবা: শীত
সাক্ষাৎকার: অধুনা প্রতিবেদক