অভিনেতা ফারুক আহমেদ। তাঁর একমাত্র মেয়ে ফাইরুজ নাওয়ার পড়াশোনা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এবার থাকছে বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।

১. যা খেতে পছন্দ করি...
ফারুক আহমেদ: খিচুড়ি ও মাংস।
মেয়ে: চিকেন ফ্রাই ও নুডলস।
২. পছন্দের পোশাক...
ফারুক: প্যান্ট ও টি-শার্ট।
মেয়ে: টি-শার্ট ও জিনস।
৩. অবসরে কী করেন?
ফারুক: যতটুকু অবসর পাই ঝগড়া করে কাটাই।
মেয়ে: বই পড়ি।
৪. রেগে গেলে যা করি...
ফারুক: চিৎকার করি।
মেয়ে: বেশির ভাগ সময় কাঁদি বা চুপ হয়ে যাই।
৫. পত্রিকায় কোন খবর আগে পড়েন?
ফারুক: বিনোদনের খবর পড়ি সবার আগে।
মেয়ে: প্রথম পাতার শিরোনাম।
৬. তথ্যপ্রযুক্তির ওপর কতটা নির্ভরশীল?
ফারুক: পুরোপুরি। ভালো লাগে ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করতে।
মেয়ে: আমার মুঠোফোন পছন্দ।
৭. প্রিয় ব্যক্তি কে?
ফারুক: আমার বাবা আফসার উদ্দিন।
মেয়ে: আমার বাবা ও মা।
৮. পছন্দের বেড়ানোর জায়গা...
ফারুক: ইংল্যান্ড।
মেয়ে: যুক্তরাষ্ট্র।
৯. প্রিয় লেখক কে?
ফারুক: রবীন্দ্রনাথ ঠাকুর।
মেয়ে: হুমায়ূন আহমেদ ও জাপানি লেখক হারুকি মুরাকামি।
১০. প্রিয় বই?
ফারুক: মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা ।
মেয়ে: হুমায়ূন আহমেদের নন্দিত নরকে ।
১১. সাহিত্যে প্রিয় চরিত্র
ফারুক: হুমায়ূন আহমেদের সৃষ্টি করা চরিত্র হিমু।
মেয়ে: আমারও হিমু।
১২. বারবার দেখা সিনেমা...
ফারুক: সত্যজিৎ রায়ের পথের পাঁচালী
মেয়ে: ডেভিড ফিনচারের ফাইটার ক্লাব ।
১৩. প্রিয় গায়ক?
ফারুক: সতীনাথ মুখোপাধ্যায় ও শচীন দেব বর্মণ।
মেয়ে: অর্ণব।
১৪. প্রিয় অভিনেতা
ফারুক: আমির খান।
মেয়ে: ফারুক আহমেদ। তবে অবশ্যই মঞ্চে অভিনয়ের বেলায়।
১৫. আমার কাছে জীবন মানে
ফারুক: জীবন মানে সুখ, আনন্দ এবং বেদনা।
মেয়ে: বাবা-মা নিয়েই তো জীবন।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক