বাবা-মেয়ে দুজনেরই প্রিয় হাঁসের মাংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার সঙ্গে তমা মির্জা। ছবি: অধুনা
বাবার সঙ্গে তমা মির্জা। ছবি: অধুনা

চলচ্চিত্র অভিনেত্রী তমা মির্জা। তাঁর বাবা মির্জা আবু জাফর, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আজ থাকছে এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের খাবার পছন্দ?
তমা মির্জা: হাঁসের মাংস ও সেমাই পিঠা।
বাবা: গরুর মাংস, ভাত, হাঁসের মাংস ও সেমাই পিঠা।
২. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
তমা মির্জা: ভারতের দেবদাস, বাংলাদেশের কেয়ামত থেকে কেয়ামত ও ইভটিজিং।
বাবা: অবুঝ মন, দীপ নেভে নাই, অবাঞ্ছিত।
৩. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
তমা মির্জা: বাগেরহাটে আমার দাদার বাড়ি ও নানার বাড়ি।
বাবা: কক্সবাজার ও সিলেট।
৪. প্রিয় সংগীতশিল্পী...
তমা মির্জা: কুমার বিশ্বজিৎ ও রাহাত ফতেহ আলী খান।
বাবা: ফিরোজা বেগম, আবদুল জব্বার, মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়।

৫. কার অভিনয় ভালো লাগে?
তমা মির্জা: বলিউডের রেখা আর বাংলাদেশের রাজ্জাক, সালমান শাহ্ ও শাবনূর।
বাবা: রাজ্জাক, কবরী, আনোয়ার হোসেন, উত্তম কুমার ও সুচিত্রা সেন।
৬. প্রিয় রং...
তমা মির্জা: সাদা, কালো ও লাল।
বাবা: সাদা, লাল ও হলুদ।