বাবাকে ভালোবাসতাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার বয়স যখন আট-নয় বছর, তখন আমার বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পর আমাদের পরিবার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমরা তিন ভাই। আমার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা। বাবার অভাবে কোনো অভিভাবক না থাকার কারণে বাবার মৃত্যুর দুই মাস পর মাসহ আমাদের নানার বাড়িতে যেতে হয় এবং সেখানে ১৫ বছর থাকতে হয়।
তখন বুঝেছি বাবার কী অভাব। আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। সে সময় দেখেছি আমার মামাতো ভাইয়েরা মামাকে যখন বাবা বলে ডাকত, তখন আমার মনে হতো আমিও যদি বাবা বলে ডাকতে পারতাম। তবে যখন নানার বাড়িতে অন্য ঘরে একাই থাকতাম অথবা রাতে একা একা ঘরের ছাদে উঠে মুক্ত আকাশের দিকে, তারাদের দিকে তাকিয়ে বাবা বলে ডাকতাম। তা না হলে বাবা শব্দটা তো ভুলেই যেতাম। তবে আমার বাবার মুখের চেহারাটা একটু একটু আমার স্মরণ হয়। এখন এসব মনে করে আমার কী লাভ? বাবা তো আমার এখন নেই।