বাবার ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির পাশে পুকুর ঘাটে নরম রোদে বাবা হাঁটে। জলে ভাসে বাবার ছায়া পরম স্নেহ, আদর, মায়া। বাবার সরল মুখের হাসি দেখে সুখের গাঙে ভাসি। হাওয়ায় দুলি পাতার মতোবাবা আমার মাথার ওপর বৃক্ষ এবং ছাতার মতো। বাবার হাতের আঙুল ধরে—ছুটে বেড়াই, উড়ে বেড়াইবাবাও তার সঙ্গে সঙ্গে ছুটে বেড়ায়, ঘুরে বেড়ায়। বাবার সামনে উঁচু মাথা—নত করি ফুলের মতোবাবা আমার কর্মকাজে শুদ্ধ, সঠিক, ভুলের মতো।