নাট্যকার ও পরিচালক বৃন্দাবন দাস। তাঁর ছেলে সৌম্য জ্যোতি ‘এ’ লেভেলে পড়ছে। এবারের দুই প্রজন্মে থাকছে বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।

১. যে ধরনের খাবার খেতে পছন্দ করেন?
বৃন্দাবন দাস: ডাল-ভাত, ডিম, আলু ভাজি।
ছেলে: খিচুড়ি, ডিম ভাজি।
২ প্রিয় সিনেমা...
বৃন্দাবন দাস: ডুমুরের ফুল, পথের পাঁচালি।
ছেলে: অজ্ঞাতনামা, আয়নাবাজি।
৩. কাদের অভিনয় ভালো লাগে?
বৃন্দাবন দাস: আমার স্ত্রী শাহনাজ খুশি, জয়া আহসান ও নাজমা আনোয়ারের।
ছেলে: আমার মা শাহনাজ খুশি, রণবীর কাপুর, জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবুর অভিনয় ভালো লাগে।
৪. প্রিয় খেলা?
বৃন্দাবন দাস: ফুটবল।
ছেলে: ফুটবল।
৫. পরস্পরের ভালো দিক ও মন্দ দিক নিয়ে বলুন?
বৃন্দাবন দাস: সবার সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা অসাধারণ, বড়দের আড্ডায় সবার সঙ্গে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। আর খারাপ গুণ হলো রাগ হয়ে যায় খুব তাড়াতাড়ি।
ছেলে: পর্যবেক্ষণের ক্ষমতা খুবই ভালো বাবার। দ্রুত রেগে যান।
৬. পছন্দের পোশাক?
বৃন্দাবন দাস: শার্ট-প্যান্ট।
ছেলে: পাঞ্জাবি, জিনস-শার্ট।
৭. প্রিয় শিল্পী কারা?
বৃন্দাবন দাস: ভূপেন হাজারিকা, লতা মঙ্গেশকর, সুবীর নন্দী, মিতা হক ও চন্দনা মজুমদার।
ছেলে: মান্না দে, বারী সিদ্দিকী, অরিজিৎ সিং।
৮. প্রিয় রং?
বৃন্দাবন দাস: আকাশি।
ছেলে: কালো।
৯. বেড়ানো জন্য পছন্দের স্থান?
বৃন্দাবন দাস: অভিনেতা চঞ্চল চৌধুরীর গ্রামের বাড়ি পাবনা জেলার কামারহাটের পদ্মা নদীর পাড়।
ছেলে: কক্সবাজার।
১০. প্রিয় লেখক?
বৃন্দাবন দাস: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সেলিনা হোসেন, আহমেদ ছফা ও আব্দুল গাফ্ফার চৌধুরী।
ছেলে: মাক্সিম গোর্কি, আহমেদ ছফা।