বাবার পছন্দ দেশি পিঠা ছেলের পছন্দ পিৎজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী রফিকুল আলম। তাঁর ছেলে বোহেমিয়ান ব্যান্ডের অন্যতম ভোকালিস্ট অমি। জেনে নেওয়া যাক দুই প্রজন্মের পছন্দ-অপছন্দ, ভালো লাগা-মন্দ লাগার কথা।১. প্রথম গান শুনেছিলেন কবে?রফিকুল আলম: যত দূর মনে পড়ছে প্রথম গান শুনি গ্রামোফোন রেকর্ডে। তা-ও আবার একেবারে ছোটবেলায়। কনিকা বন্ধ্যোপাধ্যায়ের আনন্দধারা বহিছে ভুবনে। অমি: মনে করাটা বেশ মুশকিল। তবে নব্বইয়ের দশকের শুরুতে আমি গান শুনি। ২. প্রিয় শিল্পীরফিকুল আলম: বাংলাদেশের সবাই আমার প্রিয় শিল্পী। আর দেশের বাইরে আছেন মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও মোহাম্মদ রফি।অমি: যদি একজন হয়, তাহলে মাইকেল জ্যাকসন। এ ছাড়া আছেন বব মার্লে, হুইটনি হিউস্টন, রিচার্ড মাক্স, আশা ভোঁশলে, লতা মঙ্গেশকর ও মানবেন্দ্র মুখোপাধ্যায়। আর দেশের মধ্যে সাবিনা ইয়াসমীন, শাহনাজ রহমতুল্লাহ, সৈয়দ আবদুল হাদী, কোনাল ও কনা।৩. গান নিয়ে বিদেশ সফররফিকুল আলম: ১৯৭৯ সালে রাষ্ট্রীয় আমন্ত্রণে ব্যাংককে প্রথম বিদেশ সফর করি।অমি: ২০১১ সালে দিল্লিতে প্রথম গানের জন্য বিদেশ সফরে যাই। দিল্লির পুরান কেল্লা এলাকায় সাউথ এশিয়ান ব্যান্ড ফেস্টে আমাদের ব্যান্ড বোহেমিয়ান পারফর্ম করেছিল। ৪. সব সময় সঙ্গে থাকেরফিকুল আলম: মুঠোফোন।অমি: মুঠোফোন আর হেডফোন। সারা দিনই আমার গান শোনা হয়।৫. পছন্দের পোশাক কোনটি?রফিকুল আলম: পাঞ্জাবি আর পাজামা। তবে ১০-১৫ বছর ধরে পরা হয় না। অমি: আমারও পছন্দের পোশাক পাজামা-পাঞ্জাবি। ৬. অবসরে কী করেন?রফিকুল আলম: অবসরে লেখাপড়া করি। আর বড়শি দিয়ে মাছ ধরি। পৃথিবীর যেখানে গিয়েছি, সেখানে মাছ ধরেছি। উজবেকিস্তানের মতো দুর্গম জায়গায় মাছ ধরতে গিয়েছি। আমার বড়শিতে সবচেয়ে বড় মাছটি ধরা পড়েছে বাওয়ানি জুট মিলে। ওজন ছিল প্রায় ১৪ কেজি।অমি: সিনেমা দেখেই আমার অবসর কাটে। ৭. পছন্দের খাবার কোনটি?রফিকুল আলম: নানাজাতের দেশি পিঠা। এর মধ্যে রাজশাহীর ভাষায় পাকোয়ানি পিঠা বেশ পছন্দ। এ ছাড়া দৈনন্দিন সব খাবার তো রয়েছে। অমি: দৈনন্দিন খাবারের বাইরে পিৎজা বেশ পছন্দ।৮. একাধিকবার দেখা হয়েছে এমন চলচ্চিত্ররফিকুল আলম: সত্যজিৎ রায়ের নায়ক মনে হয় ২০০ বার দেখা হয়েছে। যতই দেখি ছবিটি ততই ভালো লাগে। এ ছাড়া উইল স্মিথের পারস্যুট অব হ্যাপিনেস ছবিটিও অসংখ্যবার দেখেছি।অমি: আরনল্ড শোয়ার্জেনেগারের গ্ল্যাডিয়েটর ছবিটি ৩০০ বারের বেশি দেখা হয়েছে।সাক্ষাৎকার: মনজুর কাদের