বাবার প্রিয় জিদান, ছেলের প্রিয় মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলের সঙ্গে আরিফ খান জয়। ছবি: শামসুল হক
ছেলের সঙ্গে আরিফ খান জয়। ছবি: শামসুল হক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়। বর্তমানে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপমন্ত্রী। তাঁর ছেলে জিনেদিন ইয়াজিদ জিদানও খেলছে ফুটবল। জিদান পড়ে ঢাকার মাস্টারমাইন্ড স্কুলে, পঞ্চম শ্রেণিতে। আজ থাকছে দুই প্রজন্মের এই বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।

১. প্রিয় খাবার…
জয়: আমি মাছে-ভাতে বাঙালি। সব ধরনের মাছই আমার পছন্দ।
ছেলে: বোয়াল মাছ।

২. প্রিয় ফুটবলার...
জয়: জিনেদিন জিদান।
ছেলে: লিওনেল মেসি।

৩. কোথায় বেড়াতে ভালো লাগে?
জয়: নিজের এলাকা নেত্রকোনা।
ছেলে: ইংল্যান্ড আর কানাডা।
৪. প্রিয় ফুটবল দল…
জয়: বাংলাদেশ। এরপর ব্রাজিল।
ছেলে: আর্জেন্টিনা। আর ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ।
৫. ঈদের দিন যেভাবে কাটান...
জয়: ঈদে সাধারণত নেত্রকোনার বাড়িতে যাই। সেখানে সবার সঙ্গে দিনটি কাটাই।
ছেলে: মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ করি।
৬. যে ফুটবল ম্যাচটি বারবার দেখতে ইচ্ছে করে...
জয়: মালদ্বীপের বিপক্ষে ২০০৩ সাফে বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচ। ওই ম্যাচে আমার একমাত্র গোলেই জিতেছিল দল।
ছেলে: আমিও বাবার ওই ম্যাচের ভিডিও প্রায়ই ইন্টারনেটে দেখি।
৭. প্রিয় লেখক...
জয়: বুদ্ধদেব গুহ।
ছেলে: শেকসপিয়ার।
৮. প্রিয় সংগীতশিল্পী...
জয়: মান্না দে।
ছেলে: পিটবুল।
সাক্ষাৎকার: বদিউজ্জামান