
অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন। তাঁর মেয়ে সাদিয়া সাবাহও চিকিৎসক। আজ দুই প্রজন্মে থাকছে এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের খাবার ভালো লাগে?
আবদুল্লাহ: ভাত, মাছ, বিরিয়ানি, খিচুড়ি, চিকেন ফ্রাই, চিকেন ব্রোস্ট।
মেয়ে: পাস্তা, পিৎজা ও ফুচকা।
২. প্রিয় রং...
আবদুল্লাহ: সাদা, গোলাপি ও নেভি ব্লু।
মেয়ে: কালো, লাল ও নীল।
৩. কফি না চা—কোনটি প্রিয়?
আবদুল্লাহ: কফি।
মেয়ে: কফি।
৪. কার অভিনয় ভালো লাগে?
আবদুল্লাহ: উত্তম-সুচিত্রা, দিলীপ কুমার ও অমিতাভ বচ্চন।
মেয়ে: টম হ্যাংকস, আমির খান ও জন আব্রাহাম।
৫. প্রিয় সিনেমা
আবদুল্লাহ: সুতরাং, সাগরিকা, হারানো সুর, সাত পাকে বাঁধা, সপ্তপদী।
মেয়ে: আগুনের পরশমণি, শশাঙ্ক রিডেম্পশন, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান, তারে জমিন পার।
৬. কোন ধরনের গান ভালো লাগে?
আবদুল্লাহ: রবীন্দ্রসংগীত বেশি প্রিয়। আধুনিক গানও শুনি।
মেয়ে: নব্বই দশকের বাংলা ও ইংরেজি গান।
৭. অবসর পেলে কী করেন?
আবদুল্লাহ: ঘুমাই, লেখালেখি করি, বই– ম্যাগাজিন পড়ি, গান শুনি।
মেয়ে: সিনেমা দেখি, গান শুনি।
৮. নিজের পেশার কোন দিকটি ভালো লাগে?
আবদুল্লাহ: মানুষের সেবা করা। আমি যেহেতু শিক্ষকতা করি, তাই ছাত্রদের চিকিৎসাবিজ্ঞানের বিষয়গুলো পড়াতে ভালো লাগে।
মেয়ে: মানুষের সেবা।