অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী দন্ত বিশেষজ্ঞ আর ছেলে অনির্বাণ চৌধুরী পড়াশোনা করছেন লন্ডনের কার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে। এমবিএ করছেন। বাবা রবীন্দ্রসংগীতশিল্পী। মাদকবিরোধী আন্দোলনে যুক্ত দীর্ঘদিন ধরে। পেয়েছেন একুশে পদক। ছেলেও গান করেন। শিখেছেন বাবার কাছেই।

বাবা ও ছেলের পছন্দের গান
অরূপ রতন চৌধুরী: ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।’
ছেলে: ‘দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে’।
বাবা ও ছেলের করা প্রিয় কাজ
অরূপ রতন চৌধুরী: ও খুব স্বনির্ভর। গুছিয়ে কাজ করে। রান্না করতে পারে। নিজের কাজ নিজে করে। সময়ের কাজ সময়েই সম্পন্ন করে।
ছেলে: বাবা এবার একটি ছবি তৈরি করেছেন। নাম স্বর্গ থেকে নরক। বাবার এই কাজটা আমার ভালো লেগেছে।
আপনার প্রিয় মুহূর্ত কোনটা?
অরূপ রতন চৌধুরী: পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। যখন জীবিত অবস্থায় ভারতে পৌঁছে যাই, ওটাই আমার কাছে সেরা মুহূর্ত।
ছেলে: বাবা-মা যখন আমার সঙ্গে দেখা করতে লন্ডনে আসেন, ওই সময়টা আমি দারুণ উপভোগ করি।
কোনো উপদেশ কিংবা পরামর্শ?
অরূপ রতন চৌধুরী: ধূমপান আর মাদক থেকে দূরে থেকো।
ছেলে: বাবা অনেক ভালো কাজ করছেন। বাবা, প্লিজ তুমি তা থামিও না, চালিয়ে যাও।
যে কথাটি এখনো বলা হয়নি...
অরূপ রতন চৌধুরী: আমার জীবনের গল্প। এই গল্পটা ছেলেকে বলতে হবে।
ছেলে: বাবা, তোমাকে খুব মিস করি।
যখন খুব রাগ হয় তখন কী করেন?
অরূপ রতন চৌধুরী: নিজেকে সংযত করার চেষ্টা করি।
ছেলে: কোথাও বেড়াতে চলে যাই। ছবি দেখি কিংবা গান শুনি। অবশ্যই রবীন্দ্রসংগীত।
প্রিয় বন্ধু কে?
অরূপ রতন চৌধুরী: আমার স্ত্রী গৌরী চৌধুরী।
ছেলে: আমার বাবা।
যে কাজটি করতে চাই না...
অরূপ রতন চৌধুরী: রোগীদের প্রতি অবিচার করতে চাই না।
ছেলে: ধূমপান আর মাদক কোনো দিন স্পর্শ করব না।
একজনের যে দিকটি অন্যকে মুগ্ধ করে...
অরূপ রতন চৌধুরী: ও ভেবেচিন্তে কাজ করে। হুট করে কোনো সিদ্ধান্ত নেয় না।
ছেলে: বাবা অনেক বড় একজন মানুষ। বাবা আমার ‘হিরো’।
প্রিয় অভিনয়শিল্পী?
অরূপ রতন চৌধুরী: উত্তমকুমার।
ছেলে: ফেরদৌস আর মৌসুমী।
প্রশ্ন: প্রিয় চলচ্চিত্র কোনটি?
অরূপ রতন চৌধুরী: সত্যজিৎ রায়ের পথের পাঁচালী।
ছেলে: দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস সেভেন।
কোথায় বেড়াতে যেতে ইচ্ছে হয়?
অরূপ রতন চৌধুরী: স্পেনের বার্সেলোনায়।
ছেলে: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর কানাডায়।
সাক্ষাৎকার: মেহেদী মাসুদ