বাবার হাতের চড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি তখন ছোট। একদিন এক আম বিক্রেতা ঝুড়িতে করে আম নিয়ে আমাদের বাড়িতে আসেন। আম বিক্রেতার শব্দ পেয়ে মা ঘর থেকে বের হয়ে এলেন। আমিও মায়ের পিছু নিলাম। দরদাম মেলেনি, তাই আম না কিনে মা ঘরে চলে যান। আমিও ঘরে চলে যাই। আমার হাতে আম দেখতে পেয়ে মা জানতে চান এই আম আমি কোথা থেকে পেয়েছি। মিথ্যা না বলে আমি মায়ের কাছে স্বীকার করলাম ওই বিক্রেতার ঝুড়ি থেকে আমটি চুরি করে এনেছি। পাশের রুমে থাকা বাবা কীভাবে যেন আমার হাতে আম আসার কাহিনি জেনে যান। কোনো কথা নয়, এসেই বাবা আমার গালে চড় বসিয়ে দিলেন। প্রথমে আমি কারণ বুঝতে পারছিলাম না। পরে বাবা চড় মারার কারণ ব্যাখ্যা করে জীবনে আর এমন কিছু না করার প্রতিশ্রুতি চান। আমি মাথা নেড়ে প্রতিশ্রুতি দিই।