
ব্যান্ড সংগীতশিল্পী খালিদ। তাঁর ছেলে জুহাইফা আরিক, ঢাকার ম্যানগ্রোভ ইন্টারন্যাশনাল স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আজ দুই প্রজন্মে থাকছে বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা
১. যে গান শুনতে ভালো লাগে?
খালিদ: বিষণ্নতার প্রতিমা।
ছেলে: ওয়ান লাভ।
২. কার গান শুনতে ভালো লাগে?
খালিদ: বারী সিদ্দিকী।
ছেলে: জেমস্, অনুপম রায়।
৩. প্রিয় গীতিকার কারা?
খালিদ: প্রিন্স মাহমুদ, তানভীর তারেক।
ছেলে: প্রিন্স মাহমুদ।
৪. প্রিয় লেখক...
খালিদ: হুমায়ূন আহমেদ। আমার স্ত্রী শামীমা জামানের লেখাও ভালো লাগে।
ছেলে: চার্লস ডিকেন্স।
৫. প্রিয় খেলা?
খালেদ: টেবিল টেনিস।
ছেলে: ব্যাডমিন্টন।
৬. প্রিয় খেলোয়াড় কে?
খালিদ: পিট সাম্প্রাস।
ছেলে: রোনালদো।
৭. কোথায় ঘুরতে যেতে ভালো লাগে?
খালিদ: পাহাড় ও নদীর কাছে যেতে সব সময়ই ভালো লাগে।
ছেলে: সান ফ্রান্সিসকো (যুক্তরাষ্ট্র)।
৮. অবসর কাটে কীভাবে?
খালিদ: গান শুনে আর টিভিতে সিরিয়াল দেখে।
ছেলে: মোবাইল ফোনে গেমস খেলে।
৯. প্রিয় রং?
খালিদ: সবুজ।
ছেলে: সবুজ।
১০. পছন্দের খাবার?
খালেদ: লাজানিয়া (ইতালীয় খাবার)।
ছেলে: পিৎজ্জা।
১১. প্রিয় পোশাক?
খালেদ: জিনস, টি-শার্ট ও কেডস।
ছেলে: জিনস, টি-শার্ট।
১২. পরস্পরের পছন্দ-অপছন্দের দিক কোনগুলো?
খালেদ: ওর সব কিছুই ভালো লাগে। খারাপ লাগার তেমন কোনো বিষয় নেই।
ছেলে: আমার সঙ্গে যখন সময় কাটায়, তখন খুব ভালো লাগে। তবে কথা কম বলাটা খারাপ লাগে।
সাক্ষাৎকার: তারিকুর রহমান খান