বায়েজিদে তরিকত সম্মেলন
নগরের বায়েজিদে অবস্থিত কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরিফ কমপ্লেক্সে তরিকত সম্মেলন গত ২৮ মার্চ অনুষ্ঠিত হয়। মুনিরিয়া যুব তবলীগ কমিটি এ সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরিফের মোর্শেদ শাহ সুফি সৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল মনছুর। বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব শাব্বীর আহমদ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দীন আহম্মদ চৌধুরী, মদিনা ট্যানারিজের স্বত্বাধিকারী আবু আহমদ ও এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নেজাম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব মুহাম্মদ ফোরকান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী বলেন, কাগতিয়ার গাউছুল আজমের তরিকত অনুশীলনে ব্যক্তিচরিত্রের সংশোধন ও মানবীয় গুণাবলীর বিকাশ ঘটবে। প্রতিষ্ঠা পাবে সামাজিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তি। বিজ্ঞপ্তি।