বায়োঅজৈব রসায়ন গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. জহুরুল আলম চৌধুরী রচিত বায়োঅজৈব রসায়ন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন মো. আবদুল করিম।
রসায়ন বিভাগের সভাপতি শামিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রন্থটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী, ওই বিভাগের অধ্যাপক তাপসী ঘোষ রায়, নাছির উদ্দিন ও গ্রন্থের প্রকাশক মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন রসায়ন বিভাগের অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে নতুন জ্ঞানের অনুসন্ধান, জ্ঞান সৃজন ও জ্ঞান বিতরণের তীর্থস্থান। শিক্ষকেরা গবেষণাসমৃদ্ধ জ্ঞান প্রকাশনার মাধ্যমে শিক্ষার্থীদের বিতরণ করে দেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশিত।’