বার আউলিয়া ডিগ্রি কলেজে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগিতাময় এই বিশ্বে শিক্ষা ছাড়া সুষ্ঠু ও সুন্দর জীবন গড়ে তোলা খুবই কঠিন। তাই প্রত্যেক মা-বাবার কর্তব্য ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলা। লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা। বক্তব্য দেন বার আউলিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ পীযূষ বড়ুয়া, অধ্যাপক মো. শফিক, স্বপন কান্তি চৌধুরী, উৎপল দাশ, শাশ্বতাময়ী চৌধুরী, অরুণ কান্তি দাশ, সিরাজুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথিপ্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।