প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্য ইব্রাহিম হোসেন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন প্রত্যয় ’৭১। ৫ অক্টোবর সন্ধ্যায় ইব্রাহিম হোসেন চৌধুরীর বাসভবনে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদ। বক্তব্য দেন নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, সাংবাদিক শামসুল হক, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের অর্থ সম্পাদক রতন আচার্য্য, প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি এস এম দিদার প্রমুখ।
ইব্রাহিম হোসেন চৌধুরী বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের উত্তরণ এবং গণমানুষের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। এ লক্ষে্য বাস্তবধর্মী অনেক কর্মসূচি বাস্তবায়ন করেছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি