বার কাউন্সিলের সদস্য হলেন ইব্রাহিম হোসেন চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন চৌধুরী। গত বুধবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী সি অঞ্চলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থী ছিলেন। তিনি পেয়েছেন ১ হাজার ৮২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থী কবির চৌধুরী। বিজ্ঞপ্তি।