বারকোড রেস্তোরাঁর উদ্যোগে রক্তদান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বারকোড রেস্তোরাঁর উদ্যোগে ২ ডিসেম্বর রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। রেস্তোরাঁর ২ নম্বর গেট আউটলেটে আয়োজিত এই কর্মসূচিতে বারকোড গ্রুপের কর্মচারীরা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন আইবিএফবির সভাপতি এস এম আবু তৈয়ব, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, বেইস টেক্সটাইলের চেয়ারম্যান মনোয়ার সাদাত এবং দৃষ্টির সভাপতি মাসুদ বকুল।
অনুষ্ঠানে বারকোড গ্রুপের কর্ণধার মঞ্জুরুল হক বলেন, রক্তের অভাবে কারও চিকিৎসা থেমে থাকবে, এটা কাম্য নয়। এ জন্য বারকোড গ্রুপ রক্তদানের সুবিধার জন্য ১০ হাজার মানুষের ডেটাবেজ তৈরি করবে।
সব শেষে অতিথিরা ব্লাড গ্রুপিং ডেটাবেজে নিজের নাম লিপিবদ্ধ করেন। বিজ্ঞপ্তি।