বারঘোনিয়া মুখ প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৪ মার্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোশাররফ হোসেন। অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রুহুল আমিন, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব মারমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন প্রমুখ। অতিথিরা শিক্ষার্থীদের খেলাধুলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।