বারবার নাশকতায় অচল মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডে জামায়াত-শিবির কর্মীদের একের পর এক নাশকতায় কার্যত অচল হয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। গত ১০ মাসে সহিংসতায় এই উপজেলার সাতজন প্রাণ হারান। গুলিবিদ্ধ হন অর্ধশতাধিক মানুষ। হামলাকারীদের হাত থেকে রেহাই পায়নি গবাদি পশুও। গত ১০ মাসে ২১৯টি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় প্রায় এক হাজার ৩০০টি গাড়ি।