বারবিকিউ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুটুমবাড়িতে চলছে বারবিকিউ ও মাসালা উৎসব। এতে মুরগি, গরু ও খাসির মাংসের বারবিকিউ, তাওয়া বারবিকিউ, তন্দুরি চিকেন বারবিকিউ পাওয়া যাবে। এ ছাড়া থাকবে ব্রেন মাসালা, কলিজা ভুনা, ডাল মাসালা, চিকেন মাসালা, চিকেন ঝালফ্রাই, চিংড়ি মাসালা, মোগলাই পরোটা, পেশোয়ারি পরোটা, লুচি ইত্যাদি। ঢাকার লালমাটিয়ার ব্লক এফে (লালমাটিয়া মহিলা কলেজের সামনে) অবস্থিত এই রেস্তোরাঁর এসব খাবার পাওয়া যাবে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত। আর সব সময় পাওয়া যাবে কফি ও চা। এ ছাড়া কুটুমবাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্যাকেজের খাবার এবং রয়েছে পুরো পরিবারসহ যেকোনো খাবার খাওয়ার সুযোগ।