প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপকরণ: মুরগির মাংস ৩০০ গ্রাম, আদা বাটা এক চা-চামচ, রসুন বাটা এক চা-চামচ, বারবিকিউ সস পরিমাণমতো, শুকনা মরিচ গুঁড়া এক চা চামচ, লবণ পরিমাণমতো, চিলি সস ১ চা-চামচ। প্রণালি: প্রথমে মাংস কিউব করে কেটে ধুয়ে নিন। এরপর পরিষ্কার পাত্রে আদা বাটা, রসুন বাটা, বারবিকিউ সস, চিলি সস, মরিচ গুঁড়া, লবণ ইত্যাদি মিশিয়ে ভালো করে মেখে নিন। এবার ২০ মিনিট রেখে দিন। বার বি কিউ চুলা না থাকলে মাইক্রোওভেনে চার মিনিট পর্যন্ত গ্রিল করে নিন। এরপর ননস্টিক ফ্রাইপ্যানে অল্প তেল গরম করে নিন। প্যানে চিকেন ফ্রাই করার সময়ে সব ধরনের সস আলতো করে ভাজতে হবে। ১০ মিনিট ফ্রাই করলেই হয়ে যাবে। এরপর সবজি বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন।