প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেস্টুরেন্টে আয়েশ করে বসেছেন বার্গার খাবেন বলে। বার্গারে কামড় বসানোর আগ মুহূর্তে কেউ যদি কানে কানে এসে বলে যায়, এর দাম মাত্র ২৯৫ ডলার! বাংলাদেশি টাকায় প্রায় ২৪ হাজার টাকা! কী? দাম শুনেই পেট ভরে গেল! এমনই বার্গার মিলবে নিউইয়র্কের ম্যানহাটনে। এই বার্গারে আছে জাপানি গরুর মাংস, পনির, কোয়েলের ডিমসহ আরও অনেক কিছু। ডেইলি মেইল