প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ২২ জানুয়ারি শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আবুল কালাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজা খান।
বক্তব্য দেন কক্সবাজার জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মশরফা জন্নাত, জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য রুহুল আমিন, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরামুল হক চৌধুরী, পরিচালনা সদস্য নুর বক্স, মেজবাহ উদ্দিন প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন বিদ্যালয় শিক্ষার্থীরা।