খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৬ ফেব্রুয়ারি বিকেলে সেনানিবাস মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান।
প্রধান অতিথি বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।
মীর মুশফিকুর রহমান আরও বলেন, সম্ভাবনার অঞ্চল খাগড়াছড়ি। সবাইকে সম্প্রীতির ভাব গড়ে তুলে এ অঞ্চলকে আরও সমৃদ্ধিশালী করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সবুর খান, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মনিরুজ্জামান, সদর জোন কমান্ডার লে. কর্নেল সোহাগ, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুধীন কুমার চাকমা, বোধিসত্ত্ব দেওয়ান, সাংবাদিক তরুণ ভট্টাচার্য। —খাগড়াছড়ি প্রতিনিধি