বালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার ছোট ভাইটির বয়স চার বছর। খুব দুষ্টু। যখন যে যেটা বলে, সব মনে রাখে। আমাদের বাসার কাজের মেয়েটি একেবারে অকর্মার ঢেঁকি। বুদ্ধিসুদ্ধি কম। তাই আমার মা মাঝেমধ্যে বকা দিয়ে বলেন, ‘ভাত খাস না গোবর আর বালি খাস, মাথায় কোনো বুদ্ধি নেই। গোবর-বালি খেলেও তো মাথায় বুদ্ধি হয়।’ কয়েক দিন পরই ঈদ। আমরা কাজের মেয়েটিসহ ঈদের জামা কিনতে দোকানে গেছি। আমার ছোট ভাইটি বলল, চিপস খাবে। মা দোকানে গিয়ে ওকে চিপস কিনে দিলেন। আমি নিলাম লাচ্ছি। মা কাজের মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুই কিছু খাবি কি না। কাজের মেয়েটি কিছু বলার আগেই আমার ভাই বলে উঠল, ‘মা, ওকে গোবর আর বালি কিনে দাও, তাহলে ওর মাথায় বুদ্ধি হবে।’ বাংলাদেশ মেডিকেল কলেজ, ঢাকা।