বালিশ যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেগে গেলে কিংবা মানসিক অবসাদগ্রস্ত হলে কী করেন আপনি? হাতের গেলাস ভেঙে ফেলেন, নাকি চুল ছিঁড়েন নিজের? আপনি যা-ই করুন না কেন, চীনের সাংহাইয়ের লোকদের জন্য আছে বিশেষ ব্যবস্থা। অফিসের বসের ওপর রেগে থাকা কর্মচারী, আর পরীক্ষার ওপর তিতিবিরক্ত শিক্ষার্থীরাই মূলত এর ফল ভোগ করেন। নিজেদের রাগ-ক্ষোভ-হতাশা ঝেড়ে ফেলতে তাঁরা ছোড়াছুড়ি করেন বালিশ! আর বালিশ ছোড়াছুড়ির জন্য বিশেষ একটা খেলাই প্রচলন হয়ে গেছে সেখানে। পাঁচ বছর ধরে আয়োজিত হয়ে আসছে এই খেলা। গেল বছরের ২৪ ডিসেম্বর বসেছিল শেষ আসরটি, সেখানে যোগ দিয়েছিলেন অশান্তিতে থাকা প্রায় এক হাজার মানুষ! যে বালিশগুলো তাঁরা ছুড়েছেন, সেগুলোতে লেখা ছিল বসদের ও বিরক্তিকর পরীক্ষার বিষয়ের নাম! রয়টার্স ও অরেঞ্জ অনলাইন