বালুছড়ায় নালা সংস্কারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের বালুছড়া করম আলী শাহ জামাল খান এলাকায় নালা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গত রোববার এলাকার সমাজকল্যাণ পরিষদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বালুছড়া করম আলী শাহ জামাল খান সড়কের নালা ভরাট হয়ে পানি সড়কে উপচে পড়ছে। পয়োনিষ্কাশনের পানিও এসে পড়ছে সড়কে। দুই বছর ধরে শীত ও বর্ষা মৌসুমে এই ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পানি জমে থাকায় সড়কও ভেঙে গেছে। ডাস্টবিন না থাকায় ময়লা–আবর্জনা ফেলে রাখা হচ্ছে সড়কে।
স্থানীয় বাসিন্দারা এসব সমস্যার দ্রুত সমাধানের জন্য সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সহযোগিতা চান। বিজ্ঞপ্তি।