বাল্যবিবাহ ঠেকাতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
বাল্যবিবাহ ঠেকাতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। শিক্ষা অর্জন করে স্বাবলম্বী হওয়ার পরই বিয়ের ব্যাপারে ভাবা যাবে।
২৬ জানুয়ারি দুপুরে সাতকানিয়া উপজেলার জনার কেঁওচিয়া উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চন্দনাইশ-সাতকানিয়া আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী ছাত্রীদের উদ্দেশে এসব কথা বলেন।
বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এহছানুল কবির। বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, ছদাহা-কেঁওচিয়া উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নেজাম উদ্দিন ও কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমদ।
আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব বিশ্বাস, কেরানীহাট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউনুচ, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগের সাধারণ সম্পাদক ওচমান আলী প্রমুখ।