বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক কর্মশালা গত ২৬ জুন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। এতে সভাপতিত্ব করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদাউস, ধলঘাটার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান উল্লাহ, মহেশখালী কলেজের অধ্যাপক আশিষ চক্রবর্তী, কাউন্সিলর মোহাম্মদ শাহাব উদ্দিন, রফিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর প্রীতি কনা শর্মা, শিক্ষিকা তৌহিদা বেগম, আবু ছৈয়দ, নিকাহ রেজিস্ট্রার কাউছার মাহমুদ, মাহমুদুল হক প্রমুখ।