বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের সচেতন হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচেতনতার অভাবে গ্রামে বাল্যবিবাহের শিকার হচ্ছে স্কুল ও মাদ্রাসায় পড়ুয়া কিশোরীরা। বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের সচেতন হতে হবে।
গত ২৭ ফেব্রুয়ারি মহেশখালী উত্তর নলবিলা উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে ‘বাল্যবিবাহকে না বলুন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিভীষণ কান্তি দাশ।
মানবাধিকার সংস্থা ফ্রেবের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বক্তব্য দেন ফ্রেবের নির্বাহী পরিচালক ফরিদুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসানুল আবেদিন চৌধুরী, প্রকল্প সমন্বয়ক বশির উল্লাহ প্রমুখ।
এর আগে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় হ্যান্ডবল খেলা। এতে ৫০ জন ছাত্রী অংশ নেয়।