প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি এম মিজানুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু সায়েমকে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক পরিষদের পক্ষ হতে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে ১৬ আগস্ট বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সম্পাদক অমলেন্দু ধর। বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক মানস কুমার সাহা, রহিম উদ্দিন সিকদার, খুরশীদ আলম, জাহেদা পারভীন, বিজয় গোপাল চক্রবর্তী, সুবীর বড়ুয়া, মোসলেম উদ্দিন, শহীদুল্লাহ কায়সার প্রমুখ। বিজ্ঞপ্তি।