বাসনকোসন সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খাবার তো মজার হতে হবেই, সঙ্গে এগুলো যে পাত্রে পরিবেশন করবেন, সেগুলোও সুন্দর হওয়া চাই। ঈদের খাবারের প্রধান মেন্যুতে সচরাচর যা থাকে, সেগুলো হলো পোলাও, খিচুড়ি অথবা বিরিয়ানি। সঙ্গে গরু, খাসির রেজালা অথবা ভুনা, মুরগির রোস্ট, ডিমের কোরমা ইত্যাদি পদ পরিবেশন করার জন্য বেছে নিতে পারেন বড় ছড়ানো রাইস ডিশ। একসঙ্গে বেশি পরিমাণ পরিবেশন করা যাবে। গোলাকৃতির ভেতরের দিকে দাবানো রাইস বোলগুলোর চল থাকলেও বর্তমানে চ্যাপ্টা ছড়ানো ডিশের চলনই বেশি। মুরগির রোস্ট পরিবেশন করতে মাঝারি আকৃতির হালকা ডিপ বাটি ব্যবহার করা ভালো, এতে ঝোল নিতে অসুবিধে হবে না। রেজালা বা কারির জন্য ডিপ বাটি ব্যবহার করাই উত্তম। তবে

.
.

পরিমাণে কম হলে হালকা ডিপ এমন বাটিও ব্যবহারের জন্য খারাপ নয়। বাজারে বিভিন্ন দামের ও নকশার কাচের বাসনকোসন পাওয়া যায়। বর্তমানে সিরামিকের মধ্যে বনচায়না সিরামিকগুলোই বেশি চলছে। পোর্সেলিনের তুলনায় বনচায়না হলো একদম উজ্জ্বল ফিনফিনে সাদা রঙের। বনচায়নার পাত্রগুলো ওজনেও হালকা হয়। আর নকশার কথা যদি বলতে হয়, তবে বেশির ভাগ বনচায়নার ডিনার সেট বা পাত্রই ‘জিডি’ ডিজাইন বেশি চলছে। হালকা ধরনের ফুলের ডিজাইন, যা পাত্রের এক পাশে বা দুই পাশে করা থাকে, সেগুলোকে জিডি ডিজাইন বলে। আর চার দিকে গোল করে গোল্ডেন বর্ডারসহ যে ডিজাইনগুলো থাকে, সেগুলোকে ‘বিডি’ ডিজাইন বলে। ‘জিডি’ ডিজাইনের প্রচলনই এখন বেশি। বাজারে আকৃতির মধ্যে একসময় শুধু ‘বিডি’ ডিজাইনের গোল আকৃতির বাসনকোসনই চলত সিরামিকের। এখন যেন সম্পূর্ণ ভিন্ন পছন্দ ক্রেতাদের। চার কোনা আকৃতির ‘জিডি’ ডিজাইনের প্রতি বেশি আকর্ষিত হচ্ছেন ক্রেতারা। চৌকো আকৃতির সিরামিকের ডিনার সেটের দামও বর্তমানে একটু বেশি এর কাটের কারণে।
শাইনপুকুর, মুন্নু সিরামিকস, প্যারাগন, আরিয়ান—নানা প্রতিষ্ঠানের সিরামিকের বাসনকোসন পাবেন বাজারে। একেক কোম্পানির ডিজাইন ও কাটিং অনুযায়ী দাম ভিন্ন হলেও বেশির ভাগই কাছাকাছি দামের মধ্যে। ডিনার সেট, ফিরনি বাটির সেট, সিঙ্গেল পিস ডিশ, তিন বাটির সেট, সিঙ্গেল বাটি, ফ্রুট ডিশ, কাটলেট সেট, কাচের জগ-গ্লাস সেটসহ নানা কিছুই পাবেন বাজারে।
বিভিন্ন নকশার সিরামিকের ডিম্বাকৃতির বা গোলাকৃতির ঢাকনাসহ বাটি পাওয়া যায়। যেগুলো পরিবেশন করা সহজ। খাবারও বেশ কিছুক্ষণ গরম থাকে। স্ট্যান্ডযুক্ত বড় বাটির সেটও পাওয়া যাচ্ছে। যেগুলোতে খাবার পরিবেশন করলে টেবিল ক্লথ বা টেবিল খাটের কোনো ক্ষতি হবে না। আলাদা করে ছোট ছোট টেবিল ম্যাট ব্যবহার করারও প্রয়োজন পড়বে না।

কোথায় পাবেন
রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, বাটার সিগন্যাল, গুলশান-১, মিরপুর-১, ক্রোকারিজ মার্কেট, খিলগাঁও তালতলা মার্কেট ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব শোরুমগুলোতে পাবেন।

ডিনার সেট থেকে শুরু করে সিঙ্গেল বাটি—সবকিছুই পাওয়া যাচ্ছে ঈদের বাজারে। ছবি: নকশা
ডিনার সেট থেকে শুরু করে সিঙ্গেল বাটি—সবকিছুই পাওয়া যাচ্ছে ঈদের বাজারে। ছবি: নকশা