বাসনকোসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন তো অতিথি সমাগম হবেই। তাদের সামনে খাবার পরিবেশনেও তাই থাকতে হবে বৈচিত্র্য আর নতুনত্বের ছোঁয়া। এবার তৈজস আর বাসনকোসনের বাজার কেমন জেনে নিন।আড়ংয়ের বিক্রয়কর্মী রিফাত আরা জানান, আড়ংয়ে সবচেয়ে বেশি চলছে এবার সিরামিকের ফিরনি সেট, রাইস ডিশ। কচুপাতা, মাছ ইত্যাদি আকারের ফিরনি সেট আছে, যার প্রতিটির দাম পড়বে ৫০ থেকে ৮০ টাকা। আছে বিভিন্ন ধরনের হ্যান্ডপেইন্ট করা বাটি, যার প্রতিটির দাম পড়বে ১০০ থেকে ১১০ টাকা। স্যুপ সেট ২০৫ টাকা, কারি সেট ১৪০ থেকে ৯৮০ টাকা, রাইস ডিশ ৪০০ থেকে ৭০০ টাকা, সসের বাটি সেট ৪৩০ টাকা, বিভিন্ন ডিজাইনের জগ ২৪০ টাকা, বিভিন্ন ডিজাইন ও আকারের মগ ১০০ থেকে ৭০০ টাকা, কাপ-পিরিচের সেট ১৭০ থেকে ৩০০ টাকা। কাঠের বাসনকোসন ও তৈজসপত্র পাওয়া যাবে ২০০ থেকে এক হাজার টাকা। পিতলের কাটলারি সেট রয়েছে, যার দাম পড়বে পাঁচ হাজার ৮৫২ টাকা।ঢাকার এলিফ্যান্ট রোডের শাইনপুকুর সিরামিকসের একজন বিক্রয়কর্মী জানান, সাধারণত আকার ও ডিজাইনের ওপর নির্ভর করে ক্রোকারিজের দামে ভিন্নতা আছে। তবে ডিনার সেটের বেচাকেনা চলছে বেশি। রয়েছে বোন চায়না ও রয়েল চায়নার সামগ্রী।বিভিন্ন আকার ও ডিজাইনের ডিনার সেট রয়েছে, যার দাম পড়বে তিন হাজার থেকে ১০ হাজার টাকা। এ ছাড়া হাতে তৈরি চীনামাটির ওপর আলপনা করা তৈজসপত্র ও বাসনকোসন কিনতে যেতে পারেন সানরাইজ প্লাজার ক্লে ইমেজে। এখানে বিভিন্ন আকার ও ডিজাইনের বাটি পাওয়া যায়, যার দাম পড়বে প্রতিটি ৭০ টাকা থেকে ৯০০ টাকা। প্রতিটি প্লেটের দাম পড়বে ১০০ থেকে ৩০০ টাকা। কাপ-পিরিচের সেট ৩০০ থেকে ৪০০ টাকা। পুরো চীনামাটির পাত্রের সেট পাবেন। যার দাম পড়বে ছয় হাজার টাকার ওপর। আছে বাহারি মগ, যার দাম পড়বে ১০০ টাকা প্রতিটি। কোথায় পাবেনঢাকার আড়ং, সানরাইজ প্লাজার ক্লে ইমেজে, শাইনপুকুর সিরামিকস, মুন্নু সিরামিকস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, মৌচক মার্কেট, নিউমার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটে।