বাসন্তী পূজা উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে জে এম সেন হল প্রাঙ্গণে বাসন্তী পূজা উদ্যাপিত হচ্ছে। ২৫ মার্চ চণ্ডীপাঠের মাধ্যমে মহাষষ্ঠী শুরু হয়। পূজা উপলক্ষে বসন্ত উৎসব ও মিলনমেলার আয়োজন করা হয়।
মহাষষ্ঠী মাতৃ আবাহন উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি সুব্রত চৌধুরী। পরিষদের সভাপতি দিলীপ কুমার মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ, পরিষদের সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস। আলোচনা সভার পর মাতৃসংগীত, নাচ ও নাটিকা পরিবেশিত হয়। মহাসপ্তমী পূজায় স্বাধীনতা–উত্তর বাংলাদেশ ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিজ্ঞপ্তি।